ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

মধুপুরে স্ত্রী-সন্তানকে বাড়িতে আনতে না পেরে যুবকের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 30, 2026 ইং
প্রতিকী ছবি ছবির ক্যাপশন: প্রতিকী ছবি
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে পারিবারিক অভিমানের জেরে বিষপানের পর জিহাদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বিষপানের পর প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও পরদিন শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের ধামাবাশুরী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিহাদ ওই গ্রামের আমির আলীর ছেলে। তিনি পেশায় শ্রমিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে জিহাদের স্ত্রী একটি সন্তানের জন্ম দেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্ত্রী ও নবজাতক সন্তানকে দেখতে শ্বশুরবাড়িতে যান তিনি। সেখান থেকে স্ত্রী-সন্তানকে নিজের বাড়িতে নিয়ে আসতে চাইলেও শ্বশুরবাড়ির লোকজন রাজি হননি। পরে বাড়ি ফিরে বাবার কাছেও স্ত্রী ও সন্তানকে নিয়ে আসার জন্য অনুরোধ করেন। তবে নবজাতকের বয়স কম হওয়ায় বাবাও এ বিষয়ে সম্মতি দেননি বলে জানা গেছে।

এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে বুধবার (২৮ অক্টোবর) বিষপান করেন জিহাদ। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসার পর কিছুটা সুস্থ বোধ করায় রাতে বাড়ি ফিরে আসেন। কিন্তু পরদিন সকালে আবার অসুস্থ হয়ে পড়েন তিনি।
স্থানীয় প্রতিবেশী শুক্কুর আলী ও তাঁর চাচা আব্দুল জানান, তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয়দের আর্থিক সহযোগিতায় দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়। পরে স্বজনেরা মরদেহ বাড়িতে নিয়ে আসেন।

খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে পুলিশ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে

আমি কে?

‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।